অনন্ত প্রস্থান

0

কিসের জন্য এই ধরাতে
মানুষ রূপে আসা,
যেতেই হবে জেনেও তবে
বাঁধো মোহের বাসা।

মিথ্যে মায়ার এই বাঁধনে
বৃথাই মরি কেঁদে,
দিন শেষে তো ফিরতে হবে
শূন্য হাতটি বেঁধে।

খাঁচার পাখি অচিন দেশে
উড়বে ডানা মেলে,
সবাই তোমায় ভুলে যাবে
মাটির ঘরে ফেলে।

সময়-স্রোতের অতল টানে
ভাসবে মলিন প্রাণ,
পরম খাতার শেষ পাতাতে
পুড়বে মায়ার গান।

একলা এসে একলা যাওয়া
এই তো ভবের রীতি,
ধুলোর ধরায় রইবে প’ড়ে
ক্ষণিক মায়ার প্রীতি।

নিভবে আলো আঁধার হবে
ভবের নাট্যশালা,
ধুলোর মানুষ মুক্ত হবে
ঘুচবে ভবের জ্বালা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply