ওঁরা আপন জন

0

ঘুমের থেকে ওঠরে জেগে
ওহে মুসলিম গণ,
দেখরে চেয়ে মরছে যারা
ওঁরা আপন জন।

মুসলিম হলে কেমন করে
থাকো আজি চুপ,
ধারণ করো তোমার মাঝে
সেই ওমরের রূপ।

দেখবে কতো এমন ভাবে
তাজা প্রাণের লাশ!
মুসলিম জাতির পূর্ণ ভূমি
করছে ওরা নাশ॥

ধ্বংসের থেকে শিশু প্রাণের
কান্না শুনতে পাও,
বাঁচার আর্জি শুনতে পেলে
তবে এগিয়ে যাও।

জাতির পাশে জাতি ছাড়া
কে’বা ধরবে হাল,
জীবন ওদের রক্ষা করতে
তোমরা জাতির ঢাল।

বদলা নিতে কিসের কমতি
পাচ্ছো কেনো ভয়?
লড়াই করলে বীরের মতো
আসবে তবে জয়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply