কোটা বাতিল হোক

0

চাকরি কোটা ভর্তি কোটা
এটা কেমন দেশ,
কোটা চাপায় দেশের সেরা
মেধাবীরা শেষ।

কোটার জোরে চাকরি করে
অজ্ঞ নির্বোধ গণ,
কোটা দিয়ে চলছে দেশটা
জানে সকল জন।

কোটার জোরে নির্বোধ গণে
চাকরি যাচ্ছে পেয়ে,
মেধাবী আজ গাঞ্জা টানছে
কেবল হতাশ হয়ে।

চাকরি করবে ডিগ্রি শেষে
ধরবে সংসার হাল,
সনদ হাতে দেখছে ধাঁধা
কোটা হইলো কাল।

ডিগ্রী অর্জন করতে তাদের
মনের মাঝে আশ,
কোটা হইলো মরণঘাতী
গলাতে তাই ফাঁস!

কোটার ব্যথা মরণঘাতী
কেউ রাখেনা খোঁজ,
বেকার জীবন নিয়ে মরছে
মেধাবী তাই রোজ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মক্তবে যায় খুকি

ভোর বেলাতে ঘুমটি ভেঙে মক্তবে যায় খুকি, পাখির গানে সুর মিলিয়ে দেয় সে উঁকি-ঝুঁকি। হাতে তাহার কায়দাখানি কণ্ঠে মধুর সুর,

ঐশী ভাষার পরশ

আরবি ভাষায় নাযীল হলো শ্রেষ্ঠ কালাম খানি, জীবন আলোর শ্রেষ্ঠ দিশা এই ভাষাটি জানি। নবীজীর সে মধুর ভাষা পরম পাওয়া

আমার বই

আমার বই প্রথম ভাগ মজার মজার ছড়ায় ভরা, নতুন পাতায় আলোর মেলা আঁকছি সুখের ধরা। অ আ ক খ শিখছি

আমাদের বিদ্যালয়

এই আমাদের বিদ্যালয় এখানেতে পড়ি, জ্ঞানের আলোয় নিত্য নতুন স্বপ্ন মোরা গড়ি। সবুজ ঘাসেতে ঘেরা মাঠ হাসি-গানের সুর, স্কুলটি মোদের

Leave a Reply