গার্মেন্টস কর্মী

0

গার্মেন্টস কর্মী খুব সকালে
ঘুমের থেকে উঠে,
গোসল সেরে নাস্তা খেয়েই
জীবন যুদ্ধে ছোটে।

সঠিক সময় কর্ম ক্ষেত্রে
পৌছে যেতে হবে,
কাজের ধরণ বুঝে নিয়ে
মেশিনে যায় তবে।

কাজের জন্যে লক্ষ্যমাত্রার
টার্গেট দেওয়া থাকে,
বাড়তি কাজের জন্যে তখন
ওভারটাইম রাখে।

বাড়তি কাজটা আদায় করে
গালিগালাজ করে,
কষ্টের জ্বালায় বুকটা ফাটে
অশ্রু চোখে ঝরে।

অনেক সময় বারো ঘন্টার
ডিউটি করে তারা,
এমন কঠিন পেশায় আছেন
গার্মেন্টস কর্মী যারা।

মাসের শেষেও বেতন নিয়ে
টালবাহানা চলে,
বাসা ভাড়ার মালিক তখন
বাসা ছাড়তে বলে।

মুদির দোকান বাকির টাকা
দেখায় খাতা খুলে,
চোখ রাঙানি দেখায় আরো
ধমক মারে ফুলে।

দেশের অর্থনীতির চাকা
সচল রাখে যারা,
এই দেশেতে সবার কাছে
অচল আজকে তারা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply