গোলক ধাঁধা

0

গোলক ধাঁধার ধরণীতে
কত মানুষ এলো,
অনেক স্বপ্ন আঁকড়ে ধরলো
পূরুণ নাহি হলো।

চোখের সামনে দেখছে যাহা
লাগছে সবি ভালো
আলোর ঝিলিক পড়লে চোখে
দেখে হীরের আলো।

দেশদেশান্তর ছুটছে মানুষ
একটু সুখের লাগি,
সময় গেলো চরম ভাবেই
হয়নি সুখের ভাগী।

হীরের টুকরো ধরার চেষ্টায়
সাতসাগরে পাড়ি,
জীবন বাজি রাখছে কতই
আনতে হীরের কাঁড়ি।

তার পিছনে ছুটছে মানুষ
দিগন্তের ওই পারে,
ফিরতে ফিরতে অধিক ক্লান্ত
বয়সের সেই ভারে।

শেষ জীবন হয় না ভোগের
নিরুপায় যে নীড়ে,
আফসোস নিয়ে ঢলে পড়ে
পাই না যৌবন ফিরে।

খুঁজতে গিয়ে হীরের টুকরো
অনেক সময় নষ্ট,
গোলক ধাঁধার প্যাঁচে আটকে
ভুবন হলো কষ্ট।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গাছ লাগাই, দেশ বাঁচাই

আজকে দিনে সবাই মিলে সবুজ রঙে মাখ, দেশ বাঁচাতে গাছের চারা যতন করে রাখ। সবুজ ডালে ফুলের কুঁড়ি মেলবে দুটি

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

Leave a Reply