ছড়া আর পদ্য

0

ছড়া ও পদ্য

লুবাব হাসান সাফ‌ওয়ান

 

ছড়া আর পদ্য

দুজনে ভাইভাই

ছোট ভাই ছড়াটি

করে শুধু খাইখাই!

 

এটা দাও, ওটা দাও

বৃষ্টির ফোঁটা দাও,

বাঁশ মোটা মোটা দাও

 

আরো খাবো আরো দাও!

শ’য়ে শ’, হাজারো দাও!

 

হাসি খাবো, খুশি খাবো

দামী দামী জুসই খাবো

সব মজা চুষি খাবো

অভাবেতে ভুষি খাবো!

 

ওহ্ পেটে বড় খিদে

প্রাণটাতো যায়যায়!

 

ছড়া আর পদ্য

দুজনে ভাইভাই।

 

মিঠে, টক, ঝালও অতি

তবু ছড়া ভালো অতি!

কাজ-কাম তত নেই

থাকে অতি যতনেই!

গাঢ়তা ও দৃড়তা

পদ্যের মত নেই!

 

মনে ঘৃণা, দ্বেষ নেই,

ব্যথা-দুখ লেশ নেই!

বিদ্রোহী বেশ নেই!

 

করে না তো যুদ্ধ!

হয় নাকো ক্রুদ্ধ!

কভু ধার ধারে নাতো

‘ভুল নাকি শুদ্ধ’

সদা তার হাসিমুখ

করে নাতো হায় হায়!

 

ছড়া আর পদ্য

দুজনে ভাইভাই!

 

পদ্যের হালচাল

কিছু কিছু উল্টা!

ভালোবাসে বিজনতা,

সাগরের কূলটা!

ভালোবাসে রূপসীর

সুবাসিত চুলটা।

ললনার কানে গোঁজা

লাল জবা ফুলটা।

 

বিদ্রোহে জ্বলে ওঠে,

প্রতিবাদে আগে ছোটে,

হুঙ্কার ছুঁড়ে দেয়

প্রতিশোধ চাই চাই!

 

ছড়া আর পদ্য

দুজনে ভাইভাই।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান ঠিকানা: নোয়াখাল কর্ম: ছাত্র পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

One Reply to “ছড়া আর পদ্য”

Leave a Reply