জননী ডাকে মোরে

0

জননী ডাকে মোরে

মোঃ রুহুল আমিন

তারিখ-০৬-০১-২০২৩

================

পল্লী গাঁয়ের ছেলে আমি
গাঁয়ের প্রতি টান,
পল্লী আমার দেহের ভূষণ
তাতেই আমার মান।

পল্লী মায়ের আঁচলে মোর
লুকানো সেই সুখ,
মায়ের হাসি মুখটা যে মোর
ভোলায় শতো দুখ।

গাঁয়ের ছেলে গায়ের মায়ায়
গাঁয়ের করি খোঁজ,
আউস ধানের সুবাস ছড়ায়
পাই তো আমি রোজ।

দিনের ক্লান্তি কাটতো সুখে
চাষির দেখে ধান,
সন্ধ্যা বেলায় গল্পের সাথে
গাইতো চাষি গান।

গাঁয়ের সবুজ মাঠের মায়া
স্মরণ করে দেয়,
তাইতো আজও পল্লী মা’য়ে
কাছে টেনে নেয়।

গাঁয়ের মেঠো পথের পথিক
হতে মনটা চায়,
সকল সুখের সুখটা লুকায়
আছে যেন গাঁয়।

গাঁয়ের রুপে বিভোর হয়ে
ডাকে জননী মোর,
জননীর ওই ডাকে দেখবো
সোনালী সেই ভোর।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন

Leave a Reply