ত্রিশ লক্ষ প্রাণ

0

তিন অক্ষরে বিজয় যেন
প্রায় ত্রিশ লক্ষ প্রাণ,
জীবন দিলো বিজয় পেতে
রেখো তাদের মান।

আগমনীর বার্তা থাকুক
পাঠ্য বইয়ের পাতা,
রক্তে মাখা স্মৃতি লিখুন
রবে হৃদয় গাঁথা।

গেলো খোকা মুক্তিযুদ্ধে
একাত্তরের রাতে,
বিজয় নিয়ে ফিরবে বলে
অস্ত্র নিলো হাতে।

মাকে রেখে যুদ্ধে গেলো
এলো না আর ফিরে,
খোকার তরে মায়ের হৃদয়
যাচ্ছে জানি চিরে।

ঝিলের জলে নদীর বুকে
ভাসে শত লাশ!
দিসরে খবর একটু মোরে
খোকার দেখা পাস।

বিজয় এলে বড্ডো বেশি
খোকার পড়ে মনে,
কেতন হাতে করছে স্মরণ
খোকার জনে জনে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply