দ্বিধা দ্বন্দ্বে দল

0

 

এসো সবাই মাজার গুলো
ভেঙ্গে গুড়িয়ে দেই,
এই বঙ্গতে পীর আউলিয়া
মাজারের ঠাই নেই।

সুন্নত মেনে ফতোয়া দেয়
মাজার ভেঙ্গে দাও,
মুসলিম হয়ে কুফর শির্ক
থেকে বাঁচতে চাও।

এমন বাণী শুনে মুসলিম
মাজার ভেঙ্গে দেয়,
কেউ বা যেন ভাঙ্গতে গিয়ে
মুখ ফিরিয়ে নেয়।

কতো মাজার ভাঙ্গতে তারা
পেলো নাকো ভয়,
খান জাহান আর শাহ্ পরান
ভাঙ্গা উচিত নয়।

ভাঙতে হলে সবার ভাঙো
মাজার বলে কথা,
ভাঙতে গিয়ে আবার কেনো
মনে লাগবে ব্যাথা।

এমন ভাবে বিভক্ত আজ
দ্বন্দ্বে জড়িয়ে দল,
ভাঙ্গা গড়ার এই খেলাতে
কোনটা সঠিক ফল।

কেমন হলো বলছে সবাই
সুন্নত নিয়ম কী,
দেখি কেউ বা ভাঙে মাজার
কেউ বা ঢালে ঘি।

বিভক্ত আজ আলেমগণে
মতবিরোধ নিয়ে,
লড়াই করছে সুন্নত নিয়ে
জ্ঞানগরিমা দিয়ে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

নারী জীবনের করুণচিত্র আফছানা খানম অথৈ

গল্প নারী জীবনের করুণচিত্র। আফছানা খানম অথৈ #magic #easter #game #conversation #storytelling জোলেখা মামার কাছে মানুষ।কারণ তার বাবা মায়ের দাম্পত্য

রুপ বদল আফছানা খানম অথৈ

#রুপবদল আফছানা খানম অথৈ বাংলাদেশের রাজনীতি অবস্থার প্রেক্ষাপটে পরিবর্তন হয়।আমরা যতটুকু দেখলাম,সরকার যখন ক্ষমতায় আসে তখন দুই তৃতীয়াংশ মানুষ তার

Leave a Reply