ভোরের আলো

0

সকাল বেলার মিষ্টি আলোয়
মেলো দুটি চোখ,
বই খাতাটি হাতে নিয়ে
পড়তে বসা হোক।

নতুন কিছু শিখবো মোরা,
জুড়াবে এই প্রাণ;
লেখাপড়ায় গড়বো জীবন,
দেশের রাখবো মান।

জ্ঞানের আলো ছড়িয়ে তো
ঘুচবে কালো রাত,
সবার সাথে চলবো মিলে
বাড়িয়ে এই হাত।

পাখির ডানায় স্বপ্ন মেলে
ছুটবো আকাশ পান,
বিশ্বভুবন জয় করে আজ
গাইবো জয়ের গান।

ছোট্ট পাখির ডানায় চড়ে
পাড়ি দেবো দেশ,
আনন্দে আজ কাটবে সময়
ভাবনা হবে শেষ।

আলোর পথে চলবো মোরা
রঙিন করে দিন,
সবার মুখে থাকবে হাসি
বাজবে খুশির বীন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

অনন্ত প্রস্থান

কিসের জন্য এই ধরাতে মানুষ রূপে আসা, যেতেই হবে জেনেও তবে বাঁধো মোহের বাসা। মিথ্যে মায়ার এই বাঁধনে বৃথাই মরি

Leave a Reply