দুঃখ রাজা

0

আমার একটি ঘোড়া ছিল। এটি টগবগিয়ে হাঁটত। এটি দেখলে মনে হত কোন এক রায়বাহাদুর যাচ্ছে। এটি সকালের খাবার বিকেলে খেত। তখন মনে হত বিকেলের খাবার সকালে খাচ্ছে।

এখন কথা হল এ ঘোড়া দিয়ে আমি কি করতাম?  এ ঘোড়া দিয়ে আমি রাজ্য থেকে রাজ্য ঘুরে বেড়াতাম। এক রাজ্য ভাল না লাগলে আরেক রাজ্য যেতাম।এভাবে সময় কাটত।আমি রাজ্যে রাজ্যে গিয়ে মানুষকে জিজ্ঞেস করতাম কার কি লাগবে ; যার যা লাগত তাকে তাকে তা দিতাম।কোন রাজ্যে  চাল লাগবে, কোন রাজ্যে আটা লাগবে, কোন রাজ্যে নুন লাগবে ; যেথায় যা লাগবে তাকে তা দিতাম। যদি এমন হত কারো আমার কথা মনে নেই আমি তাকে আমার কথা স্মরণ করিয়ে দিতাম।বলতাম এই নাম মুখস্ত করতে হবে, এই নাম মুখস্ত না করলে তোমার দিন যাবেনা।রাজ্যে যদি কেউ হঠাৎ অনাহারে থাকত আমি বলতাম, তুমি আমার কাছে আসনি কেন? আমার কাছে আসলেই তো সব পেতে।

আজ আর সে রাজত্ব নেই। আজ আমি কি করি?  আজ আমি পথে পথে  ভিক্ষা করি।আমার এ দুর্দশার জন্য দায়ী কে? কোন এক রাজা? তার নাম কি?  দুঃখ রাজা; কারন, দুঃখ র রাজা ছাড়া তো কেউ কাউকে দুঃখ দিতে পারেনা।তার এ দুঃখ যেন কোনদিন সুখের লাগ্ না পায়!

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নষ্ট ছেলে আফছানা খানম অথৈ

গল্প নষ্ট ছেলে আফছানা খানম অথৈ খুনি রাহুলের আজ ফাঁসি হবে।দশ বছর আগে সে এক রাজনীতিক নেতাকে প্রকাশ্যে স্টেজে বক্তৃতা

কামবাসনার খেলা

লালন গানে লালন তত্ত্বের চলে লালন মেলা, গাঁজার টানে ভক্তের চলে কামবাসনা খেলা। আমির সাথে আমির পেতে লালন গাহে গান,

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

এসো সালমান ভক্ত

সালমান শাহর ভক্তগণে সঠিক বিচার চায়, সালমান ভক্ত শান্তি পাবে যদি বিচার পায়। নির্মম ভাবে হত্যা করেই কেড়ে নিলো প্রাণ,

Leave a Reply