শিক্ষক ও সংস্কৃতি

0

সংস্কৃতি যে মনের আলো
জাগায় নতুন দীপ্তি,
তা ছাড়া কি শিক্ষকতায়
আসবে মনের তৃপ্তি?

মনন মাঝে শিল্প নাচে
মেটায় প্রাণের তৃষা,
সেই আলোতেই শিক্ষক তো
কাটায় মনের দিশা।

পুঁথিগত বিদ্যা কেবল
ভুল ধারণা ভাঙে?
সংস্কৃতির রঙ না থাকলে
মন কি কভু রাঙে?

প্রকৃতি আর চারপাশেই
শিক্ষা নতুন জাগে,
সংস্কৃতির ছোঁয়া পেলে
সবই ভালো লাগে।

নতুন কুঁড়ি ফুটবে যখন
জ্ঞানের মধুর বাগে,
শিক্ষক তখন ধন্য হবে
সংস্কৃতিটা জাগে।

গড়বে যিনি খাঁটি মানুষ
নিজের আলো ঢেলে,
আদর্শ সেই শিক্ষক তো
সংস্কৃতিকে পেলে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply