হে মৃত্যু – ভাস্কর পাল

0

হে মৃত্যু

  • ভাস্কর পাল

 

হে মৃত্যু! তুমি অসনী সংকেত

তুমি এক গুপ্ত ঝঞ্ঝাট।

মনুষ্যের  মনের অদ্ভুত শঙ্কা,

তুমি এক কলঙ্ক।

হে মৃত্যু!

নেই যে তোমার গতি।

নেই যে তোমার স্থিতি।

তুমি নিভৃত হৃদয়ের অচল দাস;

তোমারে যায় না ধরা।

যায় না তোমারে ছাড়া।

তুমি গোপনে করো বাস।।

 

হে মৃত্যু! তুমি লিখিত ভাগ্যে,

তুমি অমৃতে হও কি নাশ?

তুমি থাকো লুকায়ে,

ঘনিয়ে ওঠো মস্তক দেশে।

অসনী সংকেত এনে

ঝরে পরো গর্জিত স্বরে

হে মৃত্যু!

তোমার নেই যে বাটি

নেই যে তোমার ঠিকানাটি

তুমি গৃহহীন পথিচারী,

ভবঘুরে তুমি,

তুমি আনো শুধুই সর্বনাশ, সর্বনাশ…

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply