সম্প্রতি ডেভিড বেডিংহাম আলোচনায় এসেছেন, তার বিয়ের অনুষ্ঠানে যোগ না দিয়ে এস এ টি টুয়েন্টির ফাইনালে যোগ দেয়ার কারণে। তার হবু বউ অবশ্য তাকে শুভ কামনা জানিয়েছেন ফাইনাল ম্যাচ জেতার জন্য।
ডেভিড বেডিংহাম সাউথ আফ্রিকান একজন খেলোয়াড় যিনি ব্রিটিশ নাগরিকও বটে। লোকাল খেলোয়াড় হিসেবে তিনি ইংলিশ কাউন্টি ক্রিকেটেও খেলতে পারেন।
ক্যারিয়ারের পরিসংখ্যান

৩১ বছর বয়সী এই খেলোয়াড় টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার সাথেও। খেলার ফলাফল যাই হোক, বেডিংহামকে নিয়ে আলোচনাটা তার বিয়ে কান্ডকে ঘিরে।
বিয়ের আসর ফেলে আসা ম্যাচের ফল কি হলো?
সেই ম্যাচের ফল বেডিংহামের পক্ষে যায় নি। তার দল হেরেছে, তিনি করেছেন মাত্র ৫ রান। সবাই ধারণা করছে, ম্যাচ হেরে যাওয়ায় সবচেয়ে খুশি তার বউ, কারণ ১ দিন আগেই সে বাড়িতে ফিরতে পেরেছে।
আমার বউ আসলে চেয়েছিল, আমরা যেন ফাইনালে না উঠি। তারপর যখন ফাইনালে উঠেই গেলাম, সে আমাকে বলল, ঠিক আছে এখন যেহেতু ফাইনালে উঠছো, আশা করি জিতে যাবা, আর তারপর বিয়েতেও আসবা।