খাবার পর প্রতিদিন ১ চামচ মৌরি চিবিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। এটি হজমশক্তি বাড়ে, পেট ফাঁপা ও অ্যাসিডিটি কমায় এবং মুখের দুর্গন্ধ দূর করে । এছাড়া ক্ষুধা নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
.
মৌরি চিবিয়ে খাওয়ার কিছ্য স্বাস্থ্য উপকারিতা :
-
- হজম ও পেট ঠান্ডা: মৌরি চিবিয়ে খাওয়া হজমে সহায়ক। এটি পাকস্থলীর পেশী শিথিল করে, যা হজমে সহায়তা করে এবং বদহজমের সমস্যা দূর করে। এটি পেটের অতিরিক্ত তাপ কমাতে সাহায্য করে এবং শরীর ঠান্ডা রাখে ।
- ওজন নিয়ন্ত্রণ: মৌরি ক্ষুধা কমিয়ে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে সাহায্য করে, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে ।
- মুখের দুর্গন্ধ দূর: মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ন্যাচারাল মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে দুর্গন্ধ দূর করে ।
- রক্ত পরিষ্কার ও ত্বক উজ্জ্বল: মৌরি রক্ত পরিষ্কার করতে সহায়তা করে এবং অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ। এটি ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে ।
- কোষ্ঠকাঠিন্য: নিয়মিত মৌরি চিবিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম প্রক্রিয়া ভালো হয়।
সাবধানতা: অতিরিক্ত মৌরি সেবন কিডনির সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এতে পটাশিয়াম রয়েছে । এছাড়া কারো কারো ক্ষেত্রে এটি অ্যালার্জির কারণও হতে পারে।