তুমি এক ফুল ( প্রেমের কবিতা)

0যুদ্ধের ময়দানে কত ফুল ফোটে। সবচেয়ে সুন্দর হল গোলাপ ফুল। আজ সেটি ফুটলনা।তার মানে – আজ কোন যুদ্ধ হয়নি।এমন একটি যুদ্ধ কেন হল যেখানে কোন ফুল ফোটেনি? তুমি আমাকে সেই কথাটি বল যে কথাটি সবচেয়ে সুন্দর। সেটি বললে আমি তোমাকে ভালবাসি বলব, আর ফুটে যাবে হাজার হাজার  গোলাপ ফুল। তুমি কি গোলাপ ফুল পছন্দ করনা? 

গদ্য কবিতার ‘বই কনকচাঁপা দোদুল দোল ‘

0রকমারি ডট কম ও শাহানা প্রকাশনী ( নীলক্ষেত) এ পাচ্ছেন আমার প্রথম প্রকাশিত গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘। বইটিতে আমার কবি আইডি মোঃ আরিফ হোসেন সর্দার। বইটিতে কবিতা রয়েছে মোট ৮০ টি।প্রতিটি কবিতা প্রাণচাঞ্চল্যে ভরপুর। ধন্যবাদ। 0

প্রিয়তমা তোমাকে বলছি

0তুমি রোজ রাতে হাত মুখ ধুতে, বিছানায় যাওয়ার আগে কিছুক্ষণ কি নিয়ে যেন চিন্তা করতে, সকাল   হলে ফুলের টবে পানি ঢালতে, কেউ তোমাকে কিছু বললে ত্বরিত তার উত্তর দিতে, কেউ রাস্তা দিয়ে যেতে দেখলে তার দিকে নিজের অজান্তে মনের গোপন প্রশ্ন ছুঁড়ে দিতে। অথচ এখন আর কিছুই করনা।কেন তুমি কিছু করনা, তোমাকে কি কেউ কিছু

ভালবাসি এক দুই তিন

0তোমাকে যে ভালবাসে তাকে তুমি ভালবাসনা।তুমি ভালবাস এমন একজন’ যে তোমাকে ভালবাসেনা শুধু ছলনা করে। তুমি এমন একজন ভালবাসতে গেলে কেন?  তুমি এই আমাকে ভালবাস দেখবে অনেক কিছু পাবে। আমি তোমার জন্য যুদ্ধ জাহাজ জয় করেছি, সাতটি তারার তিমির ভেঙে খান খান করেছি, সিন্ধু সেচে মুক্ত এনে বীর দানবীর গলায় পরিয়েছি।তুমি আমাকে ভালবাস দেখবে অনেক

বীরপুরুষ

0যুদ্ধের ময়দানে কত লোক মারা যায় অথচ আজ আমি মরলামনা।তার মানে?  মনে প্রাণে যুদ্ধ করিনি।এমন যুদ্ধ কেন হল যে যুদ্ধে প্রাণমন নেই। হে ঈশ্বর তুমি আমাকে প্রাণমনওয়ালা যুদ্ধে শামিল হওয়ার তওফিক দাও। আবার যেদিন যুদ্ধ করতে যাব অবশ্যই প্রাণমনওয়ালা যুদ্ধে শামিল হব।তানাহলে যে কেউ আমাকে যোদ্ধা বলবেনা।বলবে, ভীরু, কাপুরষ। আমি কখনই কাপুরুষদের অন্তর্ভুক্ত হতে চাইনা।প্রয়োজনে

ফুলের বাগান ফুলে ফুলে ভরা

0যদি এমন হয় পৃথিবীতে কোন ফুল নেই, তুমি কি করবে? তুমি শুধু কাঁদতে থাকবে হায় ফুল নেই, হায় ফুল নেই। আমি তখন কি করব?  চিন্তার কিছু নেই ফুল একদিন না একদিন সৃষ্টি হবেই।তখন আমাদের ভালবাসা আরও গভীর হবে, আমরা শুধু ফুলের জন্য অপেক্ষা করব।কিন্তু দেখা গেল ফুল কোনদিনই ফুটলনা তখন? ভালবাসা আরও গভীর হবে, বলব

আলাপন দুই তিন চার ( প্রেমের কবিতা)

0মেয়েদের চুলের রং লাল হয়।অথচ আজ পর্যন্ত আমি  একটি মেয়ের চুলে একটি লাল গোলাপ  ফুল গুঁজে দিতে পারলামনা এ আমার এক দুঃখ।আজ আমাকে একটি মেয়ে ভালবাসি বলল, অথচ তার খোঁপায়ও দিতে পারিনি গুঁজে কোন লাল গোলাপ ফুল। কবে যে একটি মেয়ে এসে বলবে, আমি তোমাকে ভালবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবনা আর অমনি আমি গুঁজে দেব

মেয়ে তুমি কার নাম? ( প্রেমের কবিতা)

0মেয়ে তুমি মেয়ে নও তুমি ছেলে। কেন? তুমি ছেলেদের মত চুল আঁচড়াও।তাহলে এখন থেকে আর ছেলেদের মত চুল আঁচড়াবোনা।তাহলে তুমি মেয়ে। এই যে মেয়ে হলে এখন আমাকে কি দেবে?  দেব একটি লাল গোলাপ ফুল। না গোলাপ ফুল দিলে হবেনা, দিতে হবে লাল বেনারসি শাড়ি।লাল বেনারসি শাড়ি দেব তবে সাথে একটি লাল ফিতা থাকবে। তাহলে তুৃমি

মেয়ে (৬)

0তুমি মেয়ে তোমাকে আমি ভালবাসি। তুমি যদি মেয়ে না হতে তোমাকে কি ভালবাসতাম? না।তাহলে কাল যে মেয়েটিকে দেখলাম? তাকে ভালোবসি সবচেয়ে বেশি । কেন?  কারন অমন করে কেউ আমাকে ভালবাসি বলেনি।তার হাত সুন্দর, ঠোঁট  সুন্দর, দাঁত সুন্দর, সবচেয়ে সুন্দর তার চোখের ভাষা। তার চোখের ভাষা একবার যে দেখবে সে আর ভুলতে পারবেনা।সে এমনভাবে আমার দিকে

নাকউঁচা

0গতকাল যে মেয়েটিকে দেখেছি সে অনেক সুন্দর ছিল। আজ যে মেয়েটিকে দেখলাম সে আরো সুন্দর। এখন কোনটি নেব সেটাই ভাবনা।ভাবছি আগামীকালেরটা নেব কারন আগামীকালেরটা নাকি আরো বেশি সুন্দর। এখন কথা হল আগামীকালেরটার সাথে দেখা হওয়ার আগেই সে যদি আরেকজনের আপন হয়ে যায়। ঘটনা হচ্ছে তার এক ফুফাত ভাই আছে সে নাকি অনেক বেশি সুন্দর ।