আশা

1

আচ্ছা! মানুষ আশাহত হয় কেন? এত আশাই বা করে কেন অন্যের কাছ থেকে কিংবা মানুষ কেন অন্য একজন নৃকে কেনই বা মিথ্যা আশ্বাস দেয়? এত প্রশ্নের বেড়াজালে তৈরী হওয়া ধুম্রজালের মধ্যে দ্য শশাঙ্ক রিডেম্পশন সিনেমার একটি উক্তি মনে পড়ে, সিনেমাটিতে টিম রবিন্স মর্গান ফ্রিম্যানকে বলেছিল, “রিমেম্বার রেড, হোপ ইজ আ গুড থিং, মেবি দ্য বেস্ট অফ থিং, এন্ড নো গুড থিং এভার ডাইস!”. এখানে অন্যের কাছে আশা করার কথা বলা হয়নাই যদিও কিন্তু আমার মতে, হোপ ইজ আ ডেঞ্জেরাস থিং। এটা একজন মানুষকে কনডেম সেলের ভিতর আটকে থাকার মত অসহায়ত্বের মানসিক কষ্ট দেয়, যেটা তার মগজের অভ্যন্তরীন নিউরনগুলোকে উত্তেজিত করে তুলে একটা ভয়ংকর সুন্দর কষ্টের মধ্যে ফেলে দেয়। কিন্তু আশাহত হওয়াটা আবার অনেক খারাপ কিছু তাও নয়। যদিও এটা মনে প্রচুর পীড়া দেয়, তবুও এটা মানুষকে বাস্তবতা উপলব্ধি করতে শেখায়। তবে আমার মতো একজন ইম্যাচিউরড হাসি-খুশি ছেলের জন্য আশাহত হওয়াটা তার প্রেমিকার হাসিতে আনন্দিত হওয়ার মতো সুখের সমানুপাতিক হারে কষ্ট পাওয়ার মত। যদিও আমার কোনো প্রেমিকা নেই, তবুও কল্পনার রাজ্যে যাকে প্রেয়সীর সম্মান দিয়ে রাখি তার আদলে এই চিন্তাটা। তারপরেও মনে হয় আশা করা উচিত, রাখা উচিত বা রাখতে হয়। যখন ক্যান্সারে আক্রান্ত মা বেশিদিন বাঁচবে না জেনেও চিকিৎসকের মিথ্যা আশ্বাস বা স্রষ্টার উপর ভরসা করে আশা করি মা বাঁচবে, অনেকদিন অনেকদিন বাঁচবে তখন সেটা মনের নরম দেয়ালটাকে কষ্টের জন্য প্রতিরোধ্য হতে আরেকটু দৃঢ় করে তোলে নিজেকে। এভাবে মনের শান্তি পাওয়াটাও তো নেহাতই কম কিছু নয়। যাইহোক আশা রাখা ভালো না খারাপ, সেটা আপেক্ষিক একটা ব্যাপার। আমার মতো অজ্ঞের মত দিয়ে কি তা বিচার করা যায়?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নবম-পে-স্কেল-আপডেট- লেখক ডট মি

৯ম পে স্কেল ২০২৬ সর্বশেষ আপডেট

বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল (৯ম পে স্কেল) নিয়ে ২০২৬ সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বড়
উপন্যাস লেখার নিয়ম- লেখক ডট মি

উপন্যাস লেখার ৮ টি নিয়ম

উপন্যাস হলো সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এবং বিস্তৃত শাখা। একটি ছোটগল্প যেমন জীবনের একটি খণ্ডচিত্র তুলে ধরে, একটি উপন্যাস সেখানে পুরো

ঢাকায় আন্তর্জাতিক মানের বারিস্টা ট্রেনিং: আমার নিজের অভিজ্ঞতা থেকে কেন GBTA সবার আগে আসে

ঢাকায় আন্তর্জাতিক মানের বারিস্টা ট্রেনিং: আমার নিজের অভিজ্ঞতা থেকে কেন GBTA সবার আগে আসে কফির ঘ্রাণ থেকে ক্যারিয়ারের পথচলা আমি

মাদক পাচারবিরোধী আইন কার্যকরকরণে বাংলাদেশের চ্যালেঞ্জ ও অর্জন

[caption id="attachment_21435" align="alignnone" width="1200"] মাদক পাচারবিরোধী আইন কার্যকরকরণে বাংলাদেশের চ্যালেঞ্জ ও অর্জন[/caption] বাংলাদেশ আজ মাদক পাচার নিয়ে এক গভীর ও

One Reply to “আশা”

Leave a Reply