পাখি – ৬

0

একদিন একটি পাখি উড়ে এসে বলল, তোমার কিছু লাগবে?

আমি বললাম, হ্যাঁ লাগবে।

সে বলল, কি?

আমি বললাম, তোমার দুটো ডানা লাগবে।

সে বলল, আমার দুটো ডানা তোমাকে দেওয়া সম্ভব নয়।

আমি বললাম তাহলে আমি উড়ব কিভাবে?

সে বলল, তোমার উড়তে হবেনা, তুমি শুধু আমাকে উড়তে দেখ।

আমি  বললাম, এ জন্যই আমার সৃষ্টি হয়েছে?

সে বলল, হ্যাঁ।

আমি বললাম, যে আমাকে সৃষ্টি করেছে তার নিকুচি করি।

সে বলল, ‘তার নিকুচি করে কি হবে? তুমি শুধু আমাকে উড়তে দেখ’।

আমি বললাম, এ রকম বাস আমি চাইনা।

সে বলল, তাহলে তুমি মর।

 

সেই থেকে আমি শুধু পাখি উড়তে দেখি।আমার কি যে ভাল লাগে আমি তা কেমন করে বোঝাব! মন চায় এখানে উড়ে যাই, ওখানে উড়ে যাই। কোথাও যেতে পারিনা, মনে দুঃখ জাগে। তখন ভাবি, ”দুঃখ করে কি হবে?  পাখি যে পাখি, পাখির মত হওয়া সম্ভব নয়।পাখির মত যদি কেউ হতে পারত সব পাখি হয়ে যেত। তাইতো সে পাখি।”

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

Leave a Reply