সবার উপর মানুষ সত্য

0

এসো আমরা মানব প্রেমে
ধাবমান হই সবে,
প্রেম কাননে হৃদয় মাঝে
ফুল ফোটাবো তবে।

মানব জীবন হোক উপভোগ
প্রেমের মধ্যে দিয়ে,
মিলবে মানব বিভেদ ভুলে
এক তরীতে গিয়ে।

সূর্য যেমন‌ আলোর পরশ
ভুবন আলো করে,
সমান ভাগে আলোর ছটা
বিলায় সবার তরে।

নেইতো বিভেদ পবন মাঝে
জাতি ধর্মের নামে,
একই ভাবে বাতাস দেয় যে
সব মানুষের চামে।

নদী সাগর —–তার বুকেতে
সবাই থাকে মিশে,
মানব শুধুই মানব মাঝেই
বিভেদ খোঁজে কী সে?

একই রক্ত মাংসে গড়া
নাই তো মানব তুল্য,
মানব আজকে বিভেদ করে
চাচ্ছে নিজের মূ্ল্য।

মানব জীবন …ধন্য করতে
প্রেমের স্বর্গ গড়ি,
সুন্দর ধরা…. গড়ার লক্ষ্যে
মানুষ হয়ে লড়ি।

মানব প্রেমটা ধাবমান হোক
এই ধরনীর বুকে,
মানব প্রেমের বার্তা ছড়াক
থাকুক মানব সুখে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply