সব কথা বলা আছে মনের ডায়’রিতে

0

তোমাকে আমার এত ভাল লাগে কেন? জানি তুমি ফুল দেখে হাস।তুমি আর ফুল দেখে হেসোনা। আচ্ছা হাসবনা।দেখি এখন তোমাকে কেমন লাগে?  না আগের মত লাগছেনা।তাহলে ফুল দেখে হাসব? হ্যাঁ, হাস।এখন তোমাকে পরীর মত লাগছে ; যেন স্বর্গের পরী পৃথিবীতে নেমে এসেছে।

এবার বল তুমি আর কি পছন্দ কর।আমি গান গাইতে পছন্দ করি।আমাকে একটি গান শোনাওতো।’ তুমি যে আমার কবিতা, আমার বাঁশির……। তোমার গানতো বেশ ভাল। এবার বল, তুমি কোন গানটি গাইতে বেশি পছন্দ কর।’ এ জীবনের শেষ আছে, তোমার শেষ নাই। ‘ এতো অনেক সুন্দর গান; আমাকে অনেক মুগ্ধ করল।এ গান তুমি দিনে কয়বার গাও? ‘তিনবার ‘।  এখন থেকে পাঁচবার গাবে।

এবার বল তোমার সবচেয়ে প্রিয় সাপ কি? পদ্মগোখরা।কেন? সে নেচে নেচে দোদুল দেয়।আমাকে একটি তেমন দোল দেখাওতো।………. এই যে দেখালাম।মন ভরল? ভরল। আর কিছু চাই?  না আজ আর আর  কিছু নয়। এবার বল আমার কথা তোমার মনে থাকবে?  হ্যাঁ, মনে থাকবেঃ

তাহলে আজকের দিনটির কথা আমি আমার সবচেয়ে প্রিয় ডায়েরিতে লিখে রাখব, যে ডায়েরীতে আর কারো নাম লিখিনা।

এবার বল, তুমি কি আমার জন্য জন্ম নিয়েছ?  হ্যাঁ আমি শুধু তোমার জন্য জন্ম নিয়েছি। এ কথা আমি আমার মনের ডায়েরিতে লিখে রাখব।

এবার বল মনের ডায়েরির ওজন কত হতে পারে?  প্রায় সাড় সাত মন।তাইতো তুমি আমার মনের ডায়েরির প্রতিটি পাতা জুড়ে আছ।

মনের ডায়েরি যদি মনের ডায়েরি না হয় তাহলে সেটি কি? সেটি পণের ডায়েরি। আজ সেটি মনের ডায়েরি ; তাইতো আমি বেঁচে আছি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

Leave a Reply