বৃষ্টি ভেজা রাতের গল্প

0

জানি তুমি এখন আর রাত দুপরে জেগে থাকনা।জেগে থাকতে তোমার ভাল লাগেনা। কে যেন তোমাকে ডাকে।সে ডাকে তুমি দিশেহারা।

আমি কি বলব সে কে?

আমি যদি বলি’ আমি ‘ তাহলে কি তুমি খুশি হবে?  জানি তুমি খুশি হবেনা । তাইতো আমি সেই আমি হওয়ার চেষ্টা করছি যে আমি’ তুমি ভালবাস। সে আমি কে? সে আমি হল এমন এক আমি যে আমি কখনও চুল আঁচড়ায়না, আয়নার সামনে দাঁড়ায়না, মানুষ দেখলে থমকে দাঁড়ায়না, সারাক্ষণ শুধু খা খা করে কিন্তু নিজে খায়না, চোখ দিয়ে জল আসলে গিলে ফেলে কিন্তু বলে আমি পানি খাইনা।

এখন কথা হল সেই আমিকে তুমি কখন ভালবাসবে?  সেই আমিকে তুমি তখনই ভালবাসবে যখন সে তিন দিন তিন রাত পদ্মার পাড়ে গিয়ে বসে থাকবে। এখন তার পক্ষে কি বসে থাকা সম্ভব? অবশ্যই সম্ভব। কারন, সে তোমার ভালবাসা চায়।তোমার ভালবাসা পেলে সে কি করবে? সে তার নিজের নাম বদলে তোমার নামে নিজের নাম রেখে দেবে।

এবার একটি প্রশ্নের উত্তর দাওঃ তুমি  কি আগে কখনও তাকে ভালবেসেছিলে? মনে হয়  ১৯৮৮ সালের মে-জুনে ( যখন অনেক বৃষ্টি হয়েছিল)  বেসেছিলে।তানাহলে সে তোমার জন্য এত পাগল হবে কেন?

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply