প্রবাসী আজ

0

 

পেটের দায়ে প্রবাসী আজ
স্বদেশ মায়া ছেড়ে,
সবার কথায় —দায়িত্ব যে
গেলো আরো বেড়ে।

প্রবাস থেকে টাকা পাঠাই
বাড়ি প্রতি মাসে,
সবার আশা মেটায় তবে
থাকি সবার পাশে।

আমি যেনো টাকার মেশিন
থাকে সবাই চেয়ে,
নিজের স্বপ্ন পূরণ করে
টাকাগুলো পেয়ে।

সকল স্বজন বেশ আনন্দে
আছে আমায় ঘিরে,
বলছে নাকো আসবে তুমি
আবার কবে ফিরে।

প্রবাসে আজ একলা কাটে
বছর গুলো যায়,
বলতো কেউবা এবার তবে
দেশে ফিরে আয়।

নাই তো জানা প্রবাস থেকে
ফিরবো কবে দেশে,
আসবো ফিরে স্বদেশে ভাই
প্রবাস জীবন শেষে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply