বাজেট

0

বাজেট মানে হয়না যেনো
গরিব মারার ফাঁদ,
কৃষক শ্রমিক মাথায় রেখো
যায়না যেনো বাদ।

বাজেট নিয়ে ভাবনা কতো
কেমন বাজেট হবে,
জিনিসপত্রের দাম বাড়িলে
মহা মুশকিল তবে।

বাজেট মানে আয়ও ব্যয়ের
ঘাটতি পূরণ করা,
এক লাফে যে সবকিছুতে
দামের মূল্য চড়া।

বাজেট এলে ভীষণ চিন্তায়
থাকে গরিব চাষা,
কিনার সাধ্যে নেইতো কোনো
মেটে নাকো আশা।

ব্যবসা বান্ধব বাজেট হলে
বলে অসাধারণ,
সেই বাজেটে মহাজন্ খুশি
কাঁদে জনগণ।

বাজেট হলে মূল্যস্ফীতির
লাগাম ছাড়া দাম,
তাদের জন্য হয় না বাজেট
ঝরায় যারা ঘাম।

বাজেট হলে থাকবে নাকো
কৃষক মনে ভীতি,
একটা চাওয়া জনগণের
বন্ধ হোক দূর্নীতি।

দেশের জন্য এবার বাজেট
জানি অনেক বড়ো,
দেশটা তবে নিজের ভেবেই
বাজেট অর্থে গড়ো

দেশের মানুষ থাকবে ভালো
এমন বাজেট চায়,
সোনার বাংলা সুন্দর হবে
তেমন বাজেট পায়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

Leave a Reply