ওগো মোর দুটি আঁখি

0

তোমার একটি নাম আছে। সে নাম আমি ভালবাসি। একদিন যদি না দেখি তোমায় মনে হয় কতদিন দেখিনি। তখন আমি সে নাম স্মরণ করি। তোমাকে দেখলেই কাশ্মিরের গোলাপ ফুল মনে হয়।যে ফুলের তুলনা ‘শুধু তুমি ‘। তোমাকে দেখলেই সে নাম আমি স্মরণ করি। তুমি এত সুন্দর নাম পেলে কোথায় আমাকে একবার বলবে কি? যদি বল আমি দেখতে যাব।

ভালবাসা কি জিনিস আজও বুঝলামনা। ভালবাসা কি নীল নদের জল, না আকাশের পানি, না পথহরা পথিকের গান আমাকে একবার বলবে কি? যদি বল সে নাম আমি সারাক্ষণ স্মরণ করব।এতবার স্মরণ করব যে তার কোন তুলনা থাকবেনা।

কাঁদতে কাঁদতে মানুষ কি করে?  মারা যায়, বলে, বেঁচে থেকে আর লাভ কি।আমি মরে গেছি তোমার প্রেমে পড়ে, সে নাম আমাকে সারাক্ষণ জ্বালায়, শুধু জ্বালাতেই থাকে।

সে নামের মহিমা কেউ বলে বা লিখে শেষ করতে পারবে? জানি পারবেনা।তাইতো আমি লিখছি, অবিরত লিখছি, শুধু লিখেই চলেছি, এর শেষ যে কোথায় কাক পক্ষিও টের করতে  পারবেনা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply