রাত বারটার সময় সে এসেছিল

0

রাত বারটার সময় সে আসে, ঠিক বারটা।এত রাত্রে আস কেন? রাত্রে না আসলে আমার ভাল লাগেনা। তাহলে বস, গল্প কর।গল্প করার জন্যইতো এসেছি।  গল্প তো সারাদিনই করা যায় রাত বারটা কেন? রাত বারটার সময় গল্প জমে উঠে।তাহলে বল সেই কথাটি যে একদিন তোমা’ থেকে হারিয়ে গিয়েছিল। না না আমার কাছ থেকে কেউ হারায়নি, আমার জীবনে শুধু তুমি। তাহলে বস, মন খুলে বস।না না মন খুলে বসার সময় নাই, আমার জন্য আবার একজন অপেক্ষা করছে সে আমাকে এগিয়ে দেবে। তাহলে ভালবাস শুধু তাকেই ভালবাস ।আমি তাকে ভালবাসিনা, শুধু সময় পার। সময় পার করতে হলে এখানে আস কেন? এখানে সময় পার করতে আসিনি, এসেছি ভালবাসার জন্য। তাহলে সে? সে দূর ভৃত্য। তাহলে তাকে নিয়ে থাক।তাকে নিয়ে থাকা সম্ভব নয়।তাহলে এসো বুকে এসো।আমি তো ঐ বুকেই থাকতে চাই। এই ভালবাসার কথা আগে কেন বলনি, আগে বললেতো রাত বারটা নয় চব্বিশ ঘণ্টা তোমাকে আসতে দিতাম। চব্বিশ ঘণ্টা নয় আমি শুধু রাত বারটার সময়ই আসতে চাই।তাহলে রাত বারটার সময়ই এসো, বুকে কাপন বেঁধে এসো।আমার বুকে তো সারাক্ষণই কাপন থাকে!  এ কাপন সে কাপন নয়, এ কাপন ভালবাসার কাপন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে
বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

Leave a Reply