শৈশব স্মৃতি

0

শৈশব বেলার মধুর স্মৃতি
পড়ছে মনে কার,
দল বেঁধে সব বাঁশের সাঁকো
হতাম কতো পার।

কেউবা দিতো সাঁকো থেকে
আচম্বিতে ঝাঁপ,
কারোর গায়ে রঙিন পোশাক
ধরতো কতো ভাব।

বলতো জোরে নবাব পোলা
বকা দিতো তার,
হইহুল্লোড় …….উচ্ছাস নিয়ে
কাদা ছুঁড়ে মার।

মাঝ খালেতে ডুব-সাঁতারে
যায় গড়িয়ে বেলা।
কলার ভেলা ভাসাই সবাই
কতই মজা খেলা।

খাল দাপিয়ে বেজায় খুশি
দুষ্ট ছেলের দল,
চোখের মণি লাল করতো যে
ঘোলা করে জল।

ফিরলে বাড়ি মায়ে বলতো
একি করলে হাল,
ধমক দিয়ে বলতো খোকা
আর যাবি না কাল।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মহাপুরুষ আফছানা খানম অথৈ

#কবিতা মহাপুরুষ আফছানা খানম অথৈ স্ত্রীর চোখে স্বামী হলো মহাপুরুষ ভাই মনে প্রাণে ভালোবাসে ছলনা করেনা তাই। নিজে কষ্ট সহ্য

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে

2 Replies to “শৈশব স্মৃতি”

Leave a Reply