অন্তরালে তুমি

0

প্রভু তুমি সব জায়গায়
আছো জানি তাও,
পাগল হয়ে তোমায় খুঁজি
একটু দেখা দাও।

বুকের মাঝে আছো প্রভু
জীবন-স্বামী হয়ে,
অন্ধ আমি চলছি কেবল
মায়ার বোঝা বয়ে।

নিখিল জুড়ে তোমার আসন
পাতো তুমি সাঁই,
আমি কেবল বাইরে খুঁজি
ঘরের খবর নাই।

চাঁদ-তারা আর সূর্য-শশী
তোমার আলো মাখে,
জগৎ জুড়ে আছো তুমি
প্রতি চোখের বাঁকে।

ভব-নদীর আকুল জলে
ভাসছে আমার তরী,
পার করে দাও দয়াল তুমি
তোমার চরণ ধরি।

ভুলভ্রান্তি সব মুছে দিয়ে
ভক্তি জাগাও মনে,
ধন্য করো আমায় প্রভু
রেখে তোমার সনে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

কিংবদন্তির বাহন

জীবন, কেবল শ্বাসপ্রশ্বাসের জৈবিক অনুক্রম নয়, মহাকালের অন্তঃশিলায় উৎকীর্ণ অনির্বচনীয় কিংবদন্তির নাম, যেখানে জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী ক্ষণকাল অমরত্বের অনুশীলনে

Leave a Reply