0
কবিতা
কষ্টে ঘেরা জীবন
আফছানা খানম অথৈ
কষ্ট ঘেরা জীবন মোদের,
কেউ দেখে না ফিরে,
দুঃখের বোঝা মাথায় নিয়ে
চলি একা ধীরে।
পথে পথে ঘুরি আমি,
পথই আমার ঠাঁই,
এই জীবনে আপন বলে
নেওয়ার কেউ নাই।
বাবা গেল, মাও চলে গেল,
আমি হলাম একা,
শূন্য বুকের গভীর ব্যথায়
কাটে জীবন ফাঁকা।
এই জীবন চলার পথে
কষ্ট অনেক ভাই
মা-বাবাহীন জীবন আমার
সহ্য করা দায়।
বাবা-মায়ের কথা যখন
মনে পড়ে যায়,
বুকের ভেতর দুঃখের আগুন
জ্বলে পুড়ে যায়।
জীবনভর এই ব্যথা বুকে
বয়ে যাবো তাই,
মা-বাবাহীন এই পৃথিবীতে
সুখের দেখা নাই।

0