আমার বই

0

আমার বই প্রথম ভাগ মজার
মজার ছড়ায় ভরা,
নতুন পাতায় আলোর মেলা
আঁকছি সুখের ধরা।

অ আ ক খ শিখছি আমি
নিত্য খুশির ছন্দে,
পড়ার মাঝে মন যে আমার
মাতাল বইয়ের গন্ধে।

সহজ ভাষায় নতুন কথার
গল্প ছড়ায় ঢাকা,
জ্ঞানের আলোয় দূর হবে সব
মন-আঁধারের বাঁকা।

রঙিন ছবি পাতায় পাতায়
খুলছে নতুন খাতা,
খুশির টানে পড়ছে শিশু
দুলে আপন মাথা।

ইচ্ছে ডানা মেলছে আকাশ
জানার ব্যাকুল টানে,
সবার সেরা আমার এ বই
জাগে শিশুর প্রাণে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নতুন দিনের ডাক

নতুন দিনের ডাক — মোঃ রুহুল আমিন নতুন দিনের ডাক এসেছে কাটুক মনের ছায়া, উষার রবি আনলো ডেকে ভাঙতে ঘুমের

গাছ লাগাই, দেশ বাঁচাই

আজকে দিনে সবাই মিলে সবুজ রঙে মাখ, দেশ বাঁচাতে গাছের চারা যতন করে রাখ। সবুজ ডালে ফুলের কুঁড়ি মেলবে দুটি

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

Leave a Reply