একুশ মোদের গর্ব

0

ফ্রেব্রুয়ারি একুশ তারিখ
সকাল বেলা হতে,
ভাষার জন্যে মুখর হলে
নেমে পড়লে পথে।

বাংলা ভাষা পাবার আশে
গেলে মৃত্যুর মুখে,
ভাষার দাবি তুললে যবে
বুলেট লাগে বুকে।

রাজ পথেতে মিছিল দিলে
ভাষার দাবি তুলে,
বাঁধার প্রাচীর ডিঙিয়ে যাও
প্রাণের মায়া ভুলে।

চোখের মাঝে রঙিন স্বপ্ন
মনের মাঝে আশা,
সামনে যেতে সাহস পেলে
পাবে মায়ের ভাষা।

বাংলা ভাষা পাবার আশে
উঠে গায়ে জ্বালা,
রক্তের সাগর পাড়ি দিয়ে
আনলে বর্ণ মালা।

বর্ণ মালার অক্ষর মাঝে
তোমরা বেঁচে রবে,
একুশের ওই স্মৃতির পটে
তোমরা আছো সবে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দ্বিত্ব

দ্বিত্ব বিপ্রতীপ অপু কী ব্যাপার এমন স্তব্ধ হয়ে বসে আছো ক্যানো? অফিস থেকে ফিরে নিজের রুমে ঢুকে স্বামীকে রকিং চেয়ারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

অনন্ত প্রস্থান

কিসের জন্য এই ধরাতে মানুষ রূপে আসা, যেতেই হবে জেনেও তবে বাঁধো মোহের বাসা। মিথ্যে মায়ার এই বাঁধনে বৃথাই মরি

Leave a Reply