কুরবানি

0

কুরবানিটা করে মুসলিম
নিয়ত গুণে ভাই,
হালাল টাকায় কেনা পশুর
জবাই করে তাই।

বিশ্বাস হৃদে ধারণ করে
চলে মুসলিম গণ,
সকল কর্মে অটল বিশ্বাস
অটুট রাখে মন।

লোক দেখানো কুরবানীতে
আল্লা্ বেজার হয়,
অন্তরের সব খবর রাখেন
রেখো সদা ভয়।

পশুর ওজন মাপন নিয়ে
নয়তো কোনো চাপ,
আল্লার নামে করলে জবাই
ভরবে নেকীর মাপ।

নিয়ত গুণে কুরবানী ভাই
তবেই কবুল হয়,
মনের কলুষ পশুত্ত্বভাব
দূরে যদি রয়।

পশুর রক্তেই পাপ -কালিমা
ধূয়ে শুদ্ধ হই,
কর্মে শোকর আদায় করে
আজ সন্তুষ্টি রই।

কুরবানীর ওই গোশত সঠিক
ভাবে পোঁছে দাও,
খেয়াল রেখো গরীব দুখীর
ঘরের দোরে যাও।

কুরবানীর ওই ঈদের দিনে
সবাই খুশি মানি‍,
আত্মার ত্যাগে লাঘব হবে
কষ্ট দুঃখ গ্লানী।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply