ছন্দে মোড়া স্বপ্ন

0

সবার ঘরে পৌঁছে যাবো
ছড়ার জাদুর টানে,
একটুখানি সুখ বিলাবো
অবুঝ শিশুর প্রাণে।

আমার কথা সুর হয়ে সব
ভাসবে সবার ঠোঁটে,
ছন্দ হয়ে খুশির জোয়ার
সবার প্রাণে ছোটে।

গ্রামের মেঠো পথ পেরিয়ে
শহরের ঐ ঘরে,
আমার লেখা সুখের পরশ
জাগাবে প্রাণ ভরে।

হাসি-কান্নার গল্পে আমি
সাজাবো মোর পাতা,
সবার সাথে জুড়ে দেবো
হৃদয় দিয়ে গাঁথা।

কলম আমার থামবে না আর
চলবে অবিরত,
সাত রঙের ঐ স্বপ্ন দেবো
রঙধনুরই মতো।

নামটি আমার অমর হবে
ছড়া শিল্পের ভিড়ে,
গর্বে আমি থাকবো বেঁচে
সবার আপন নীড়ে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নতুন দিনের ডাক

নতুন দিনের ডাক — মোঃ রুহুল আমিন নতুন দিনের ডাক এসেছে কাটুক মনের ছায়া, উষার রবি আনলো ডেকে ভাঙতে ঘুমের

গাছ লাগাই, দেশ বাঁচাই

আজকে দিনে সবাই মিলে সবুজ রঙে মাখ, দেশ বাঁচাতে গাছের চারা যতন করে রাখ। সবুজ ডালে ফুলের কুঁড়ি মেলবে দুটি

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

Leave a Reply