জনের নেতা হবে

0

ভোটের জন্যে বাবার জন্যে
দেখছি কাঁদা কতো,
কাজ হবে না এমন কান্নায়
কাঁদো তোমরা যতো,

বাবার কথার গান শুনেই
হয়ে ছিলাম বোকা,
সেই সুযোগে লোপাট করে
দিয়ে গেলো ধোঁকা।

বাবার কথা বলতে থাকে
অশ্রু রেখে চোখে,
বচন বলার কাঁদন সুরেই
পেয়ে বসে শোকে।

বুলির জোরে ঠান্ডা রাখতে
ভুলভাল তাই বলে,
ক্ষেপলো জনে করলো তাড়া
গেলো তিনি চলে।

এখন আবার নির্বাচন দাও
বলে যাঁরাই কাঁদে,
তাদের মিষ্টি কথায় আমরা
পড়বো নাকো ফাঁদে।

জনে এখন বুঝতে পারছে
জবাব দিচ্ছে বুঝে,
দেশের জন্যে কাঁদবে যিনি
পেয়েছি তাঁর খুঁজে।

দেশের কথা মোদের কথা
বিশ্বের মাঝে কবে,
সেই মানুষটি মোদের জন্যই
জনের নেতা হবে।

দেশের জন্যে জনের জন্যে
কাঁদতে দেখি তাঁরে,
দেশ উন্নয়নে রাখবো ধরে
পেয়েছি আজ যারে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গাছ লাগাই, দেশ বাঁচাই

আজকে দিনে সবাই মিলে সবুজ রঙে মাখ, দেশ বাঁচাতে গাছের চারা যতন করে রাখ। সবুজ ডালে ফুলের কুঁড়ি মেলবে দুটি

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

Leave a Reply