দু’ ফোঁটা বর্ষণ

0

“”দু’ ফোঁটা বর্ষণ””

“শহরতলীর বুকে ঝড়ে পড়া

দু ‘ ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায়

হারিয়ে যাচ্ছে বায়নাগুলো।

প্রেমশূন্য ভিটে –

দমকা হাওয়ার সনে,

ভেসে বেড়াচ্ছে;

বকুলের তীব্র গন্ধ।

“বজ্রপাতের হুংকারে

শহুরী গৌধুলীর

রক্তিম প্রদীপ নিভেছে।

ঘনিয়ে আসছে

ধোঁয়াশায় ঘেরা,

আঁধারের নীরবতা।

“ধুলোয় ঠাসা পড়া

গৃহের কার্নিশে,

পড়ে আছে

জ্বলন্ত মশাল।

ছটফটানি হৃদয়

ও……

তৃষ্ণায় কাতর চাহনিতে

চেয়ে আছি,

শেষ ভরসার পানে।

কিন্তু ,,

ক্ষণে ক্ষণে জন্ম নেওয়া

ক্রোধের গ্রাসে

বাড়ছে শুধু –

দূরত্বের পরিসীমা অবাধ!…..🥀

লেখিকা:মায়াবী(ছদ্মনাম)✍🏻


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

2 Replies to “দু’ ফোঁটা বর্ষণ”

Leave a Reply