দিলহীন

0আজ আমি চোখ থাকা সত্বেও চক্ষুষ্মান কারণ আমি এই চোখে কালো-সাদার পার্থক্য বুঝি না। আমার দিল রয়েছে কিন্তু সেটি মৃত কারণ এই হৃদয় ভালো-মন্দ বোঝে না।   আমি আজ প্রাণহীন প্রাণী কারণ এটি প্রাণী যা মানুষের দুঃখ-কষ্ট বোঝে না। আমি মানুষের মধ্যে থাকি কিন্তু মানুষ নই- নমানুষ।   আমি আজ মানবতা কি বুঝিনা মানবতার মূল্য

লোক দেখানো ইবাদত

0মসজিদেরই জায়নামাজে কপাল ঠুকে আমি মনের মধ্যে দুশমনিভাব ভাবছি একে দামি, বের হয়ে ফের ডুব দেই সব পাপাচারের কাজে দিন রাত ভোর পার হয়ে মোর অসততার মাঝে।   জায়নামাজে দাঁড়িয়ে যখন দুনিয়ার হিসাব কষি কেমনে বলি ধরেছি আমি মহান আল্লার রশি, ভুল করি তাই ক্বেরাত পড়ায়, হয়না নামাজ পুরো ঠিক কেমনে কবুল হবে নামাজ মন

নূপুর হয়ে থাকব তোমার পায়ে

0যখন দেখি তোমার ঐ সুন্দর নূপুর পা দুটি আহা, মন আমার মিশে যায় তোমার মধ্যে একেবারেই! তোমার পায়ের ঐ সৌন্দর্যের কাছে জগতের রূপ কিছুই নয়। নূপুর পরা পা দুটি আহা, রূপকথার যেন কন্যাটি! যদি হতে পারতাম তোমার পায়ের নূপুর জীবন হ’ত ধন্য তোমার পায়ে বাস করে। যখন তুমি হেঁটে যাবে পথে আমি বাজব…. আমার শব্দেই

না বলা কিছু কথা

0শেষ সময়ে ছিলাম মোরা বিদায়ের পরিবেশে, প্রাণ জুড়ানো তেলাওয়াত, আর হৃদয়ের উচ্ছ্বাসে।   দেখেছি আমি, সবচেয়ে দামি বিরল প্রতিভার মেলা, দূরে রয়েছি সবে, মৃদু অনুভবে ভাঙা গড়ার এই খেলা।     সবাই দেখালো আলোর ঝলক রয়েছি আমি বাকি, মানুষের ভীড়ে হারিয়ে দিয়েছি জীবনকে ফাঁকি।   অগনিত এতো মেধার ভীরে খুবই নগন্য আমি সুর নেই, মেধা

ভোরের আলো

0সকাল বেলার মিষ্টি আলোয় মেলো দুটি চোখ, বই খাতাটি হাতে নিয়ে পড়তে বসা হোক। নতুন কিছু শিখবো মোরা, জুড়াবে এই প্রাণ; লেখাপড়ায় গড়বো জীবন, দেশের রাখবো মান। জ্ঞানের আলো ছড়িয়ে তো ঘুচবে কালো রাত, সবার সাথে চলবো মিলে বাড়িয়ে এই হাত। পাখির ডানায় স্বপ্ন মেলে ছুটবো আকাশ পান, বিশ্বভুবন জয় করে আজ গাইবো জয়ের গান।

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

0কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে। ভয় পেয়ো না অন্যায়ে আর রুখে দাঁড়াও আজ মানবতার শত্রুদের দাও কঠিন সাজ। চুপটি করে থাকলে শুধু হারাবে অধিকার হায়নার দল সুযোগ পেলে আঘাত হানবে বারবার। আইনের পথ ধীর হলে থেমো না প্রতিবাদে সাহস নিয়ে

প্রশ্নমালার কাঠগড়ায়

0প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার গভীরতম স্তরে অবগাহন ছিন্ন অহংকারের বহুপল আবরণ ।কাঠগড়া নির্মিত আকাঙ্ক্ষা পরিতৃপ্তির মধ্যবর্তী অতল ফাঁকে, প্রত্যাশা দীর্ঘকাল উপবাসী, প্রাপ্তি ক্লান্ত অনুশোচনায় নতশির। সুখ ক্ষণভঙ্গুর অনুষঙ্গ  পূর্ণতার প্রত্যয়ে জন্মে বিস্তৃত অপূর্ণতার মহাদেশ নির্বাসন রচনা করে ।নৈতিক দণ্ডাধিকারী নির্লিপ্ত

সুশাসনের আলো

0সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব মানুষের দুঃখ-কষ্ট যাবে এবার ঘুচে। শাসন নীতি চলবে দেশে সবার জন্য সমান, ধনী-গরিব সবাই পাবে একই রকম সম্মান। মিথ্যাচারের দেয়াল ভেঙে আসবে নতুন ভোর, জনগণের শক্তিতে আজ কাটবে জুলুম-ঘোর। যোগ্যতা আর মেধা দেখে মিলবে সবার

সেলাই জীবন

0ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের সুখের বাগানটাতে রোপণ করি জুঁই। উঁচু বাড়ির সাহেব তারা আমরা কেবল ভুঁই, পেটের দায়ে জীবনটাকে নিঙড়ে নিয়ে নুই। চলছে চাকা দিন ফুরালে পাই না কিছু বুই, স্বপ্নগুলো ধুলোয় মিশে করছে শুধু চুই। মালিক হাসে অট্টালিকা

অ আ ক খ শিখলে পরে

0ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে খুলবে চোখের পাতা, ভরবে আলোর অবাক রঙে জীবন নামের খাতা। বইয়ের পাতায় লুকিয়ে রয় হরেক রকম দেশ, পড়লে তবেই কাটবে রে তোর অন্ধকারের রেশ। লেখাপড়া শিখলে সমাজ দেবে তোকে মান, সবাই মিলে গাইবে রে তোর