নতুন ভোর

0

নতুন ভোর
মোঃ রুহুল আমিন

বাংলাদেশে উঠলো রবি
কুয়াশা ভেদ করে,
আঁধার চিরে রবির রশ্মি
পড়ছে ঝরে ঝরে।

গগন জুড়ে কুজ্ঝটিকা
জমাট বাঁধা ঘোর,
নবীন গণের তাজা রক্তে
হলো নতুন ভোর।

কতো মায়ের মানিকগণে
যুগের বেশি গুম,
বন্দি জীবন আয়না ঘরে
ভাঙে ওদের ঘুম।

বৈষম্যের ঐ বিভেদ ভুলে
বিবেক দিলো নাড়া,
বাংলা থেকে স্বৈরাচারীর
করলো সবে তাড়া।

নবীন গণের ডাকে পাহাড়
চূড়া উঠলো কেঁপে,
স্বৈরাচারী নিপাত করতে
পড়লো সবে ঝেঁপে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply