নেইতো কোনো জো

0

সোনার ছেলে উড়ে এসে
নিলো কাঁধে দেশ,
চিন্তায় পড়ে পাশের দাদা
দেখায় যত রেষ।

সত্তর থেকে খাচ্ছে দেশটা
বলার ভাষা নাই,
কড়ায় গন্ডায় নিচ্ছে হিসেব
সোনার ছেলে তাই।

ঋণের বোঝা চাপায় দিয়ে
লুটেপুটে খায়,
ওসব খাতির চলবে নাকো
বুঝতে নাহি চায়।

সোনার ছেলের মুখে হাসি
আছে বুকে বল,
দাদার মাথায় মন্ত্রী মশাই
ঢালে গঙ্গার জল।

দেশটা দেখবে শূন্য কোঠায়
বোঝায় দিয়ে ডিম,
নালিশ দিচ্ছে বিশ্বের মাঝে
করতে চাচ্ছে হিম।

গোরু আসবে ইলিশ যাবে
নেইতো কোনো জো,
এমন কথায় করছে দাদার
মাথা যে ভোঁ ভোঁ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গাছ লাগাই, দেশ বাঁচাই

আজকে দিনে সবাই মিলে সবুজ রঙে মাখ, দেশ বাঁচাতে গাছের চারা যতন করে রাখ। সবুজ ডালে ফুলের কুঁড়ি মেলবে দুটি

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

Leave a Reply