বুদ্ধি হবে হাঁসের মাংস খান

0

প্রবাসী এক বোন প্রিসিলা
দিলো মোরে জ্ঞান,
বুদ্ধি হইলে সবি পাবেন
হাঁসের মাংস খান।

হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে
খেতে বলেন তাই,
বুদ্ধিমতী প্রিসিলা বোন
উনার জুড়ি নাই।

মন্ত্রী মশাই মাংস খেতে
ওয়েস্টিনে যায়,
বুদ্ধি নিয়ে দেশ চালাতে
হাঁসের মাংস খায়।

মন্ত্রী মশাই দেশ চালাচ্ছে
জানো ক্যামনে আজ,
প্রিসিলা বোন গোপন কথা
বলতে পায়নি লাজ।

মন্ত্রী মশাই মাংস খাওয়ায়
তুলকালামে দেশ,
প্রিসিলা বোন রাগে ক্ষোভে
বলে তাই বেশ বেশ।

হাঁসের মাংস খেয়ে কেউবা
মন্ত্রী মশাই আজ,
কেউবা আবার মাংস খেয়ে
করে বদনামি কাজ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গাছ লাগাই, দেশ বাঁচাই

আজকে দিনে সবাই মিলে সবুজ রঙে মাখ, দেশ বাঁচাতে গাছের চারা যতন করে রাখ। সবুজ ডালে ফুলের কুঁড়ি মেলবে দুটি

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

Leave a Reply