বৃষ্টি সংযোগ

0

বাহিরে তাকিয়ে দেখি,

অবিরাম বৃষ্টি পড়ছে—

ঘন বরষা যাকে বলে!

বৃষ্টির সাথে আমার আত্মার

কেমন এক অজানা সম্বন্ধ।

 

বৃষ্টি নামলেই ভেতরে জেগে ওঠে

এক অনির্বচনীয় অনুভূতি—

উপলব্ধির চেষ্টায় থাকি,

তবুও বোঝা হয় না ঠিকঠাক।

 

মাঝে মাঝে ভাবি,

এই সম্পর্ক কি বিধাতার নির্ধারণ?

নাকি জন্মপূর্ব আত্মাজগতের বন্ধন?

কেন জানি মনে হয়,

এ সম্পর্ক জনম জনমের।

 

বৃষ্টি দেখলেই মন চায়—

এক নিবিড় বিকেলে,

ফোটা ফোটা বৃষ্টিতে,

শীতল হিমেল হাওয়ায়,

মন্ত্রমুগ্ধ পরিবেশে হারিয়ে যেতে।

 

ঘন পাহাড়ের ভেতর দিয়ে

বয়ে যাওয়া আঁকাবাঁকা পথ ধরে

নিভৃতে যদি হাঁটতে পারতাম!

বৃষ্টির সাথে পাহাড়ের রসায়ন

আমার খুব প্রিয়,

তবু জানি না এর উৎস কোথায়!

 

বৃষ্টি বহন করে

মানুষের দুঃখের চিহ্ন,

তবে আমার বেলায়

দুঃখ না কি রোমান্টিকতা—

তা বুঝে উঠতে পারি না।

এই দুইয়ের মাঝে

দ্যোদূল্যমান আমি।

 

মন চায় দৌড়ে বেড়াই,

বৃষ্টির সঙ্গে প্রতিযোগিতায় নামি!

বৃষ্টিবিলাস—

সবাই চায় একটু,

কারো প্রিয়জন পাশে,

কারো নিঃসঙ্গতা সাথী।

 

আর আমার?

আমার একজন হলেই যথেষ্ট—

শুধু একটু সঙ্গ পেলেই

বৃষ্টিতে হারিয়ে যেতেথা

কে না আর কোনো বাধা।

 

-মোবাররম হায়দার


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Mobarram Haider

Author: Mobarram Haider

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply