মশার উৎপাত

0

মশার উৎপাত বেড়ে গেছে
শান্তি বুঝি নাই,
দল বেঁধে সব ভোঁ ভোঁ করে
কানের কাছে ভাই।

পড়তে বসলে মশার দলে
ফুটায় শুধু হুল,
চটাস চটাস চড় মারতে যে
করি নাতো ভুল।

মারার আগে উড়াল দিয়ে
পালায় মশার দল,
ডানায় যেন আছে তাদের
অনেক বেশি বল।

মশার কামড় খেলে আবার
ডেঙ্গু জ্বর যে হয়,
এমন কথা মনে পড়লে
লাগে কেমন ভয়।

মশা মারতে কয়েল জ্বালাই
ধোঁয়া করি ঘর,
গুন গুন করে বলছে মশা
পাইনা কভু ডর।

মশার থেকে রক্ষা পেতে
মশারি টাঙিয়ে নাও,
মশার চিন্তা বাদ দিয়ে ভাই
শান্তির ঘুমে যাও।

মশার থেকে রোগ ছড়ায় তাই
একটু সচেতন হই,
মশার রোগের প্রকোপ থেকে
সবাই বেঁচে রই।

মশার প্রকোপ উৎপাত থেকে
রক্ষা পেতে চাই,
সবার আগে গড়বো মোরা
সুন্দর পরিবেশ তাই।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

2 Replies to “মশার উৎপাত”

Leave a Reply