রক্তজবা (৪)

0

যদি বলি, তুমি সুন্দর ভুল হবে?  না, ভুল হবেনা, তুমি আসলেই সুন্দর। এবার বল রক্তজবা উপহার দিবে কিনা। যদি রক্তজবা না দাও বলব তুমি একটুও সুন্দর না।এই পৃথিবীতে কে কার প্রেমিকাকে সুন্দর বলেছে রক্তজবা ছাড়া?  কেউ বলেনি, বলেনি হাসনাত, বলেনি কামাল, বলেনি জিয়াউদ্দীন যে তার প্রেমিকার জন্য জীবন দিয়েছিল।

কাজেই আমি যদি তোমাকে রক্তজবা ছাড়া সুন্দর বলি তাহলে আমার পাপ হবে, আমাকে নিয়ে যাবে জাহান্নামের নিম্নস্তরে যেখানে শুধু লাল রঙের সাপ বাস করে।

এই যে এত কথা বললাম এর পুরস্কার কি? একটা বড় রক্তজবা। তেমন কোন রক্তজবা কি তোমার কাছে আছে?  যদি না থাকে মরে যাও। কারন রক্তজবা ছাড়া কিছুই ভাল লাগেনা।

তুমি যদি বল রক্তজবা দেব তবে তোমাকে তোমার হাতের আংটি দিতে হবে, দেব, তারপরও রক্তজবা চাই।

একটি রক্তজবার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছিলেন জয়নাল উদ্দিন নিজামী।শেষ পর্যন্ত সাগরের তলদেশে রক্তজবা দেখে সেখানে তিনি ঝাঁপ দিয়েছিলেন। তুমি কি  আমাকে সে রক্তজবা দেবেনা?যদি না দাও তাহলে তুমি কিসের রক্তজবা, কিসের রক্তজবা, কিসের লাল টুকটুকে রক্তজবা!

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply