কটকটি ভাজা

0

কটকটি যে খাইতে মজা
কচমড় করে খাই,
লবণ স্বাদে স্বাদটা ভীষণ
যার তুলনা নাই।

ছোট বড়ো সবার কাছে
অনেক স্বাদের হয়,
দেখলে ভাজা খাবার জন্য
মনটা শুধু কয়।

প্যাচে প্যাচে—-মচমচে ঐ
কটকটি যে ভাজা,
মড়মড় শব্দে হর হামেশা
খেতে ভীষণ মজা।

দলে দলে……সবাই মিলে
খেতাম বন্ধু গণে,
সেই সব অতীত স্মৃতিগুলো
পড়ে শুধুই মনে।

এমন মজার মজার খাবার
সবাই মিলে খাবো,
শহর থেকে আমার ছোট্ট
গাঁয়ে যখন যাবো।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

One Reply to “কটকটি ভাজা”

Leave a Reply