কবিতা তুমি কে?আফছানা খানম অথৈ

0

 

কবিতা
তুমি কে?
আফছানা খানম অথৈ

তুমি কে জানিনা
তবুও মনে হয় তুমি চেনা।
নিদ্রাই দেখি তোমায় শিয়রের কাছে
জাগরনে দেখি তোমায় অচিন দেশে।
মনের ভুবনে আদৌ জাগে তোমার বিচরণ
তুমি কে জানতে সাধ জাগে বারংবার।
ইচ্ছে করে আঁকড়ে ধরি তোমার দুটি হাত
ততক্ষণে পালিয়ে যাও তুমি দূর নীলিমায়।
উঁকি ঝুকি মারি তবু দেখিনা তোমার নিশানা
মিটি মিটি হাস তুমি দুর দুরান্তে।
উপহাস কর শুধু আমায় তুমি
তবুও কাছে পেতে মন চায় তোমায় আমি।
মনের ভুবনে জ্বলে উঠে গভীর যন্ত্রণা
এ সবই ঘটেছে শুধু তোমার জন্য।
শুন্য বুকটাই করে শুধু হাহাকার
তা বুঝে তুমি ধাওনা ধরা হৃদয়ের আঙ্গিনায়।
তুমি কে জানিনা
তবুও তোমার প্রতি কেন এ মায়া?
অনন্ত অসীম প্রেমময় প্রভূ দিয়েছেন ভালোবাসা
তাই অচেনা জেনেও তোমায় ভালোবাসে আমার অন্তরাত্মা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

নারী জীবনের করুণচিত্র আফছানা খানম অথৈ

গল্প নারী জীবনের করুণচিত্র। আফছানা খানম অথৈ #magic #easter #game #conversation #storytelling জোলেখা মামার কাছে মানুষ।কারণ তার বাবা মায়ের দাম্পত্য

রুপ বদল আফছানা খানম অথৈ

#রুপবদল আফছানা খানম অথৈ বাংলাদেশের রাজনীতি অবস্থার প্রেক্ষাপটে পরিবর্তন হয়।আমরা যতটুকু দেখলাম,সরকার যখন ক্ষমতায় আসে তখন দুই তৃতীয়াংশ মানুষ তার

Leave a Reply