গান- ৬

0

যতবার ভাবি তোমাকে ভুলে যাব ততবারই মনে পড়ে। ভুলতে গেলে যেন একটি কৈ মাছ আমার সামনে দিয়ে হেঁটে যায় আর বলে আমাকে হাতে তুলে নাও।আমি যদি হাতে তুলে নেই তাহলে কি হবে?  আরও ভালবাসা হবে?  আমি তো মনে হয় সে ভালবাসার অপেক্ষায়ই আছি।

তোমাকে কেউ কবি বলে কিনা জানিনা। কিন্তু আমি বলি।কারন, তুমি আমার ভালবাসার কবি। তুমি যদি আমাকে ভালবাসা না দিতে তাহলে এ কবিতা আমি কেমনে লিখতাম?

তুমি হলে মঙ্গল গ্রহের পরী। তাইতো আমি তোমার পথপানে চেয়ে রই, কখন তুমি আসবে, কখন আমাকে একটি মঙ্গল গ্রহের ফুল দিবে।

জানি সে ফুলটি তোমার নয় যে ফুলটি তুমি ভালবাস। সে ফুলটি রেখেছ আমার জন্য। তাইতো সেটি সবচেয়ে সুন্দর ফুল।

তুমি কাল রাতে ঘুমুতে যাওয়ার আগে কি খেয়েছিলে আমাকে কি একবার বলবে। আমি সে কথা নিয়ে কবিতা লিখব। সবাই বলবে, “সুন্দর কবিতা, সুন্দর কবিতা”। আমি বলব, “এ সুন্দর নয়, এ হল সুন্দরের তপস্যা”। তাইতো আমি বাঁচি, তাইতো আমি তোমার গান গাই।তুমি আমাকে সবচেয়ে সুন্দর গানটি শোনাও, সেটি হোক তোমার “সর্বশেষ” অবদান।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply