ছন্নছাড়া বালক

0

কলম ছেড়ে নেতার ডাকে
লাঠি বৈঠ্য হাতে,
বালক তুমি বোকার স্বর্গে
হাঁটো দিবারাতে।

দাপট দেখাও আজি তুমি
নেতার শক্তি বলে,
ভুলের মাশুল গুনতে হবে
সময় তবে হলে।

চলছো আজি লাগামছাড়া
গুরুজনের ভুলে,
মস্তানি ভাব বিড়ির টানে
চলো বুকটা ফুলে।

চাঁদার টাকা চাইতে গিয়ে
যাচ্ছো তুমি ক্ষেপে,
খুব অসহায় মানুষের হায়
ধরছো টুঁটি চেপে।

চোর ডাকাতি করার টাকায়
খাচ্ছো কিনে গাঁজা,
ছন্নছাড়া —–জীবন নিয়ে
ভাবো নিজের রাজা।

কয়দিন বা চলবে বালক
নিয়ে চাঁদার টাকা,
নেতা তোমার ছিটকে গেলে
দেখবে সবি ফাঁকা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply