ধনী (৬)

0

আমি যদি ধনী হতাম তাহলে কি করতাম?

আমার হাড়ি, পাতিল, বাসন, কোসন, থালা,মাজা যা আছে সব গরীবের মাঝে দান করে দিতাম।

আজ আমি ধনী নই, তাহলে?

আমার কিছু নেই যা আমি দান করতে পারি।

তাহলে?

আজ আমি ধনী না হওয়ার দুঃখ নিয়ে বেঁচে আছি।

 

এখন কথা হল, আমি কবে ধনী হব? ধনী হওয়ার কি আদৌ কোন সম্ভাবনা আছে?

হ্যাঁ আছে ; যদি তুমি ঐ ভিমরুলের চাকে ঢিল মারতে পার।

ঢিল মারলে তো আমাকে ভিমরুল খাবে।

ভিমরুল খাইলেও ঢিল মারতে হবে।

আচ্ছা আমি ঢিল মারব, ভিমরুল খেলে খাবে; তবুওতো আমি বলতে পারব আমি ধনী হওয়ার চেষ্টা করেছি।

এমন কেউ কি আছে যে ভিমরুলের চাকে ঢিল মেরে ধনী হয়েছে?

হ্যাঁ আছে।

তাকে ভিমরুল খায়নি?

খেয়েছিল। কিন্তু সে মরা থেকে বেঁচে গিয়েছে।

আচ্ছা আমিও ঢিল মারব যদি মরে যাই তাহলে বলব , ঢিল মেরে মরেছি আর যদি বেঁচে যাই তাহলে বলব ঢিল মারতে পেরেছি বলেইতো  ধনী হয়েছি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply