ফিরে আসার দেশ

0

চাঁদের দেশে যাওয়ার আগে নীল আর্মস্টং কি ভেবেছিলেন? আমি এমন এক দেশে যাচ্ছি  যে দেশ থেকে ফিরে আসা যায় কিনা জানিনা। চাঁদের দেশ থেকে ফিরে এসে নীল আর্মস্ট্রং  কি ভেবেছিলেন?  আমি এমন এক দেশ থেকে এসেছি যেখান থেকে ফিরে আসা যায়।  তাহলে? তার ফিরে না আসার ধারনা ভুল ছিল। তুমি আমার সেই দেশ যেই দেশ থেকে ফিরে আসা যায়, তুমি আমাকে কি দেবে বল।

নিশ্চয়ই তুমি আমাকে একটি লাটিম দেবে যে লাটিম ঘুরতে ঘুরতে কোন এক নদীতে গিয়ে পড়ে। আর কোন এক জেলে সেটা খোঁজার জন্য শুধু জাল মারে। জাল মারতে মারতে না পেয়ে  একসময় বিরক্ত হয়।বিরক্ত হয়ে বলে, জাল মারাই ভুল ছিল।

তুমি আমার সেই দেশ যেই দেশ থেকে ফিরে আসা যায়, তুমি আমাকে কি দেবে বল।

তুমি কি কখনও কুমড়ো লতা দেখেছ?এটা শুধু বায়।বাইতে বাইতে গাছের আগায় উঠে। উঠে বলে, আমার বাওয়া শেষ কারন আমি আগায় উঠে গেছি।

তুমি আমার সেই দেশ যেই দেশ থেকে ফিরে আসা যায়, তুমি আমাকে কি দেবে বল।

তুমি কি কখনও কবিতা লিখেছ?জানি লিখনি।সবচেয়ে সুন্দর কবিতা কি? বনলতা সেন। সেটি কয়বার পড়া হয়েছে। লক্ষ বার। তুমি আমার সেই দেশ যেই দেশ থেকে ফিরে আসা যায়, তুমি আমাকে কি দেবে বল।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply