মা- বাপ

0আমার মা বলেছে, আমি ভাল ছেলে, আমার বাপও বলে আমি ভাল ছেলে। অথচ মানুষ বলে নাকি আমি ভালনা।আমি ভাল হলামনা কেন?  আমি তাদের কথা শুনিনা।আচ্ছা তারা কি আমার মা বাপ যে তাদের কথা শুনতে হবে!  ইচ্ছে মত বকুনি দিতে হবে তাহলেই তাদের শিক্ষা হবে, কারন, তারাওতো  মা বাপ। 0

সাপ

0এই যে দেখ সাপ।সে হাসছে আর হাসছে। হেসে হেসে বলছে, আমি কাকে খাব, আমি কাকে খাব? শেষ পর্যন্ত সে খেয়ে ফেলল এক বিষধর পদ্মগোখরা।এখন সে বলছে, এতদিনে আমার উদর পুর্তি হয়েছে, সাপ হয়ে যদি সাপ না খেতে পারি তাহলে আমি কিসের সাপ। সাপ কি আসলে সাপ খায়?  অবশ্যই খায় তানাহলে সে কিসের সাপ। শুনেছি সাপের

জন্ম (৬)

0মরনের পরে মানুষ কি করে?  শুধু হা হুতাস করে যদি আবার ফিরে যেতে পারতাম! কিন্তু মানুষ কি পৃথিবীতে ফিরে যেতে পারে?  না।তখন সে কি করে?  শুধু হতাশায় ভোগে, হায় এমন জন্ম কেন হল! তাহলে? আমাদের জন্মই বৃথা। তাহলে? ঈশ্বর আমাদের আবার জন্ম দিক্। 0

বাবা (১৩)

0বাবার মুখে হাসি, ছেলের মুখেও হাসি। বাবা বলে, বাবা তুই হাসছিস কেন? ছেলে বলে, তোমার মুখে হাসি!তার মানে ছেলে বাবার মত হাসে।আমার আজ বাবা নেই, আমি কার মত হাসব? বাবা তুমি যেখানেই আছ ফিরে আস!না, না বা আমার পক্ষে ফিরে আসা সম্ভব নয়!  তাহলে তুমি বাবা হতে গেলে কেন? 0

ভালবাসি তোমার নীল দুটি চোখ

0এই সেই নদী যেখানে তুমি আমি সাঁতার কাটতাম।একদিন আমি ডুবে যাচ্ছিলাম, তুমি আমাকে টেনে তুললে, তুমি বললে,তুমি যদি ডুবে যাও আমি বাঁচব কি করে! । সেই থেকে আমাদের ভালবাসা। আজ আবার সেই ভালবাসা ফিরে এল।আজ আবার ডুবে যেতে ইচ্ছে করছে। আজ ডুব দিলে আমি তোমাকে টেনে তুলতে পারবনা। কেন?  আজ আমার সেই শক্তি নেই। তাহলে

ঈশ্বর (৬)

0ঈশ্বরের কাছে কতবার একটি ফুল চাইলাম ঈশ্বর দিলনা।শেষ পর্যন্ত সবিতা আমাকে একটি ফুল দিল।সবিতাকে বললাম, তুমি এ ফুল না দিলে আমি কি করতাম?  সবিতা বলল, কেঁদে মরতে।বললাম, কেঁদে মরলে তুমি খুশি হতে?  সবিতা বলল, খুশি হতাম কারন, তুমি ঈশ্বরের চাইতে আমাকে বেশি ভালবাসতে। ঈশ্বরের চাইতে কাউকে বেশি ভালবাসা যায়? হ্যাঁ যায়, যে তোমাকে ঈশ্বরের চাইতেও

প্রেমের নাম নিরালাপ

0তুমি আজ আমাকে একটি কথা দাও চিরদিন তুমি আমার থাকবে। না, না আমি কোনদিনই তোমার ছিলামনা।তাহলে সেদিন বললে যে তুমি আমার? সে ছিল আমার সালতাতামি।দেখতে চেয়েছি তুমি কি বল।তাহলে সবই তোমার অভিনয়?  হ্যাঁ, সবই অভিনয়। এ অভিনয় করলে কেন? এ অভিনয় না করলে যে তুমি আমাকে  মনে গাঁথবেনা।আমি কি তোমাকে কোনদিন মনে গাঁথিনি? গেঁথেছ, যেটুকু

রেখা

0শব্দ করে হাসত রেখা।একদিন বললাম, তুমি এমন শব্দ করে হাস কেন? বলল, তোমাকে দেখানোর জন্য। বললাম,  তাহলে এখন একটু শব্দ করে হাসতো।হো হো করে উঠল রেখা।সে শব্দ যে কি শব্দ ছিল যে শুনেছে সেই জানে।আজ রেখা নেই, আজ আমি কোথায় সেই হো হো শুনব? একজনকে বললাম,  একটু হো হো করতো।তার হো হো হলনা।আমি কোথায় গেলে

কবি নামের কলঙ্ক

0আমি কবি, আমি কবিতা লিখি মনের আনন্দে। কেউ যদি আমাকে বাধা দেয়, আমি তার ঘায়ে ছুরি চালিয়ে দেই।আর যদি কেউ বাধা না দেয় আমি তার ঘায়ে কোন ছুরি চালাইনা।আজ আমাকে কেউ বাধা দেয়নি। তার মানে আজ আমি কারো ঘায়ে ছুরি চালাইনি।তার মানে আজ আমার একটি কবিতাও লেখা হয়নি। আবার যদি এমন কোন দিন আসে আমাকে

ভালবাসার আরেক নাম দুটি মন শুধু দুজনার

0এ পৃথিবী সুন্দর নয়, সুন্দর আরেক পৃথিবী। চল সে পৃথিবীতে চলে যাই। কে বলেছে সে পৃথিবী সুন্দর?  শুনেছি সে পৃথিবীতে শান্তি নেই, সেখানে নাকি একজন আরেকজনকে একটুও ভালবাসেনা।যেখানে ভালবাসা থাকেনা সেখানেই সব সৌন্দর্য লুকায়িত থাকে,সেখানেই মানুষ শান্তিতে ঘুমায়।তাহলে চল একটুও দেরী না করে এক্ষুনি সে পৃথিবীতে চলে যাই। 0