মেয়ে

0আমার বাবা যেদিন জন্মেছিলেন কি ভেবেছিলেন? আমার ঘরে একটি ছেলে হবে। কেন? তিনি ছেলে তার ছেলে প্রত্যাশা করাই স্বাভাবিক। তো আজ আমি কি প্রত্যাশা করতেছি?  আমার ঘরে একটি মেয়ে হবে। কেন? আমার কোন মেয়ে নেই। তাহলে?  তুমি কি আমার সেই মেয়ে হবে যে মেয়ের জন্য মানুষ তীর্থের কাকের মত পথ চেয়ে বসে থাকে। 0

রানী মহারানী

0মানুষ যেদিন জন্ম নেয় সেদিন কি করে? শুধু   ওঁ আঁ করে। জন্মের পর সে কি করে?  হাঁটতে শিখে, গান গায়, ছবি আঁকে আরো অনেক কিছু করে। তাহলে আজ তুমি কিছু করলেনা   এটা কি ঠিক?  না, ঠিক নয়।তাহলে তোমার কি করা উচিত?  আমাকে অন্তত একটি গান শোনানো উচিত। তুমি কি সে গান শোনাবে?  না, শোনাবেনা।” তাহলে

সাপ

0সাপ দেখলে ভয় হয়।অথচ আজ আমাকে একটি সাপ কামড়ে গেল আমার কিন্তু ভয়নি, আমার শুধু মনে হচ্ছিল সাপ আসছে, সাপ আসছে। তাহলে?  আগে সাপ মেরে ফেলতে হবে তারপর ভয়ের কথা চিন্তা করতে হবে। 0

ভালবাসি (৮)

0ভালবাসা এমন একটি জিনিস যা কখনও হাতে ধরা যায়না।  তাহলে কাল যে সুমাইয়া বলল৷, সে হাতে ধরেছে?  সে ধরেছে বিষাক্ত  এক’  সাপ।তাহলে আমিও  ভালবাসা আগে হাতে  নিয়ে  দেখব সেটা সাপ না অন্য কিছু। 0

বাবা (১৩)

0আমার বাবার মুখেও হাসি ছিল আমার মুখেও হাসি। তার মানে?  আমি বাবার মত হয়েছি। বাবার মত হাসলেই বাবার মত হয়? অবশ্যই, তানাহলে সে বাবার মত হাসবে কেন। 0

কই

0তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে। স্বপ্ন দেখে জেগে উঠতে। জেগে উঠে বলতে, কই, কই, কই, আমি কই?  সেই আমি আর আমি নেই তুমি এখন কি করবে বল। 0

কনকচাঁপা ফুল

0তোমার যে হাঁটুতে ব্যথা করত এখনও কি সেই হাঁটুতে ব্যথা করে আমাকে বল, আমি একদিন গিয়ে তেল ডলে আসব।না না তেল ডলতে হবেনা।তাহলে আমি কি করব আমাকে বল।তোমার কোন কাজ নেই। তাহলে তুমি কাজহীন হলে কেন? 0

গুড়ো

0ভাল কেহ বাসেনা ভাল শুধু মানুষ বাসে।তুমি কেন সেই মানুষকে ভালবাস সেটাই আমার প্রশ্ন। তুমি মানুষ বাদ দিয়ে আমাকে ভালবাসতে পারনা! তুমি মানুষ বাদ দিয়ে আমাকে ভালবাস দেখবে ধান দেব, পান দেব, কচি পাতার গুড়ো দেব।তুমি কি সেই গুড়ো নেবেনা? যদি না নাও আমাকে বল আমি সেই গুড়ো পানিতে ফেলে দেই। 0

ফুল (৭)

0বলতো ফুল কি জিনিস?  ফুল হল এমন এক জিনিস যা একজন আরেকজনকে না দিলে ভাল লাগেনা। তাহলে আজ যে আমি তোমাকে ফুলটি দিলাম তা কি তুমি আগে জানতে?  হ্যাঁ, জানতে। তাহলে তুমি সে কথা আগে বলনি কেন? 0

বাবা (১১)

0বাবার চোখের দিকে তাকাতে নেই, বাবার চোখের দিকে তাকালে কষ্ট হয়।একদিন আমি অনেক্ষণ বাবার চোখের দিকে তাকিয়ে ছিলাম।বাবা বললেন, এই তুই আমার চোখের দিকে তাকিয়ে আছিস কেন?  বললাম, তোমার চোখের দিকে না তাকালে   ভাল লাগেনা!  বললেন, আমি যখন থাকবনা তখন তুই কার চোখের দিকে তাকাবি? আজ বাবা নেই, আজ আসলেই আমি কার চোখের দিকে তাকাব?