বাবার অস্তিত্ব কোথায়

0

 

মহান বাবা আমার বাবা

শ্রেষ্ঠ দাবি করি,

এসো আজকে বাবার পেশা

উচ্চে মেলে ধরি।

 

জানুক সবাই আমার বাবা

কেমন বাবা ভবে,

আজকে জানুক কেমন বাবা

শ্রেষ্ঠ বাবা তবে।

 

বাবা দিবস এলেই সন্তান

বাবার কথা বলে,

আমার বাবা শ্রেষ্ঠ বাবা

মহান পেশার ফলে।

 

সন্তান শুধুই এমন ভাবে

বাবার উচ্চে রাখে,

বাবার কথা স্মৃতি চারণ

করতে শুধু থাকে।

 

বাবার নিয়ে অনেক ভাবেই

বর্ণনা তাই করে,

হয়নি জানা….কার বাবাটা

আছে হাজত ঘরে।

 

বাবা দিবস বাবার সবাই

মহান যদি ভাবে,

কার বাবাটা. দুর্নীতি আর

চোরের শাস্তি পাবে?

 

বলুন উচ্চে সবার মাঝে

বাবার পেশার কথা?

দেখবে তখন বাবার পেশায়

বাড়বে বুকে ব্যথা।

 

কালো টাকার পাহাড় পর্বত

কার বাবাটা করে,

দুর্নীতি আর ধর্ষণ দায়ে

গ্রেপ্তার ভয়ে ডরে।

 

বাবা সন্তান সন্তান বাবা

সবাই মোরা জানি,

আমার বাবা…লুণ্ঠন কারি

নাহি আমরা মানি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

One Reply to “বাবার অস্তিত্ব কোথায়”

Leave a Reply